বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আব্দুল মজিদ (৩৮) ও  ফারুক হোসেন (৩২) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত আব্দুল মজিদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর (বোর্ডের হাট) গ্রামের সমশের আলীর ছেলে ও ফারুক হোসেন  নিলুরখামার (সরকার তালি) গ্রামের আক্কাস আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর বাঁশকাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে বাসে থাকা ওই মাদক কারবারিদের কাছ থেকে ১৪৫ বোতল ফেননিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিনধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা  স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের  পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পলাশবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ আটক ২

প্রকাশের সময়: ০৩:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩