শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দেশীয় ওয়ান সুটার গানসহ গ্রেফতার ১

গাইবান্ধার সদর উপজেলায় একটি দেশীয় এক নলা ওয়ান সুটার গান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মাসুদ রানা (৪৩) নামের একজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত মাসুদ রানা, গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মঙ্গলবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মারুফ মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মাসুদ রানাকে আটকানো হয়। এতে তার কাছে থাকা অপরাধ কাজের ওইসব জিনিসপত্র জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ধৃত মাসুদ রানার তথ্য মতে ঘটনার সহিত জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আরও কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মাসুদ রানার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় দেশীয় ওয়ান সুটার গানসহ গ্রেফতার ১

প্রকাশের সময়: ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩