বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা  

দিনাজপুরের চিরিরবন্দরে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ এই উপপাদ্য নিয়ে দুর্নীতিবিরোধী এক বির্তক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় চিরিরবন্দর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মশিউর রহমান, সাগর কুমার রায়, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকার।
প্রতিযোগিতায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

প্রকাশের সময়: ০৪:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩