শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের জায়গীরভিটায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় ঘর বঞ্চিত প্রকৃত ভূমিহীন পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, ঘর বঞ্চিত ভূমিহীন জরিনা বেওয়া প্রমুখ।

বক্তারা বলেন, আশ্রায়ণ প্রকল্পের ঘর ভূমিহীনদের দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে সামর্থ্যবান ব্যক্তিদেরকে। তারা তদন্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ঘর বিতরণের দাবি জানান এবং অনিয়মের সাথে জড়িতদের বিচার দাবি করেন তারা।

জনপ্রিয়

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময়: ০৮:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩