বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে রিয়া মনি (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামে ঘটেছে। নিহত রিয়া মনি উপজেলার পুনট্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল আমিন সরকারের মেয়ে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পুনট্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল আমিন সরকারের শিশু কন্যা রিয়া মনি (৯) বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় এবং পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর পরিবারের নিকট নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

প্রকাশের সময়: ০৮:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩