শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স্ক ভাতাভূক্ত হতে গিয়ে লাশ হয়ে ফিরল বৃদ্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতাভূক্তের কাজ করতে যান আজিজল মিয়া (৮৫) ও তার স্ত্রী ইয়ারন বেগম (৮০)। এ কাজটি শেষে বাড়ি ফেরার পথে অটোভ্যান উল্টে নিহত হন ইয়ারন বেগম।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীসহ অটোভ্যানের ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত ইয়ারন বেগম বারোবলদিয়া গ্রামের আজিজল মিয়ার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময় ইয়ারন বেগম ও তার স্বামী আজিজল শ্রীপুরে ইউনিয়ন পরিষদে থেকে বয়স্ক ভাতার কাজ শেষে অটোভ্যানযোগে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চৌরাস্তা মোড়ে পৌঁছালে ভ্যানটির  সামনে হটাৎ একটি ছাগল দৌঁড়ে আসে। এ সময় ভ্যানটির সাথে ছাগলের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে ইয়ারন বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে সদরের মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন ওইস্থানে দুর্ঘটনায় ইয়ারন বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।

জনপ্রিয়

বয়স্ক ভাতাভূক্ত হতে গিয়ে লাশ হয়ে ফিরল বৃদ্ধা

প্রকাশের সময়: ০৮:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩