গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রাতুল মিয়া (২০) নামে এক ভেকু মেশিন হেলাপার নিহত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৯ টার দিকে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ সংলগ্ন লিচুর চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল মিয়া ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাজিয়া ইউনিয়নের জৈন্যপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মাটিকাটা একটি ভেকু মেশিনের চালক তন্ময় মিয়া ও রাতুল মিয়া ভাই ভাই নামের ট্রাক্টরযোগে সাদুল্লাপুর থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওইস্থানে পোঁছালে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়। এসময় ঘটনাস্থলে রাতুল মিয়া নিহত হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















