বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে একরামুল হক (৫৫) নামে এক ইজিবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ১৮ আগস্ট শুক্রবার সকাল ৮টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়াপাড়া) পাঠানপাড়ায় ঘটেছে। নিহত একরামুল হক ওইপাড়ার মৃত বাহারউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল হক গত ১৭ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপি ইজিবাইক চালিয়ে রাতে নিজ বাড়ির আঙিনায় তা বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে দেয়। পরেরদিন অর্থাৎ গতকাল ১৮ আগস্ট শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক লাইনের চার্জার থেকে খুলতে গিয়ে ইজিবাইকটিতে হাত দেয়ার সাথে সাথে একরামুল হক বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। কোন আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

প্রকাশের সময়: ০৪:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩