শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাসিবুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাজেরডাংগা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান ৯ নং কুশদহ ইউনিয়নের খাজের ডাংগা গ্রামের মো: হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, হাসিবুর প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৭ আগস্ট ) বিকেলে খেলতে যাওয়ার কথা বলে বাহিরে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোজির শুরু করার পরও তাকে সেই দিন কোথাও পাওয়া যায়নি। পরের দিন শুক্রবার(১৮ আগস্ট) সকালে হাসিবুরের লাশ বাড়ির পার্শ্বে পুকুরে পানিতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

নবাবগন্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল হক সত্যতা স্বীকার করে বলেন,নিহত হাসিবুর এর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জনপ্রিয়

নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩