গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে আবু তাহের মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী তেঁতুলতলা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর (পূর্বপাড়া) গ্রামের তালেব মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তাহের মিয়া পল্লী বিদ্যুতের মেসার্স রুবেল ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন শ্রমিক। ওইসময় তেঁতুলতলা মোড়ে তাহের মিয়াসহ অন্য শ্রমিকরা বৈদ্যুতিক লাইন সংযোগের জন্য খুঁটি বসানোর কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে তাহের মিয়ার মাথায় পড়ে যায়। এতে তাহের মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ওই ঘটনা আবু তাহের নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















