বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলায় উপজেলা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট শুক্রবার উপজেলা বিএনপি এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলার খানসামা বাজার, পাকেরহাট ও কাচিনীয়াহাটসহ বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন শাহ্ মোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান ও সদস্য সচিব মো. ওবায়দুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















