বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও-এসিল্যান্ডের সঙ্গে সাদুল্লাপুর প্রেসক্লাবের মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঙ্গে সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা।

এসময় সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাইদুর রহমান, ছোলায়মান সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ভূমি সংক্রান্ত সেবা উপজেলার বাসিন্দাদের দোড়গোড়ায় সহজে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এই কার্যালয়ে সেবাগ্রহীতারা যাতে করে হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও নিরলসভাবে কাজ করা হচ্ছে। এছাড়া খারিজসহ যে কোন সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন।

সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, আমি সাদুল্লাপুরবাসীর উন্নয়নে বদ্ধপরিকর। এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে এবং সম্ভাবনাময় ও সমস্যাগুলো চিহ্নিত করে তা বাস্তবায়নের চেষ্টা করবো। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

প্রকাশের সময়: ০৭:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩