বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে রান্না ঘরে মিলল গৃহবধূর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে রান্না ঘর থেকে আখি বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল ৮ টার দিকে সাদুল্লাপুর শহরের টেলিফোন অফিস  সংলগ্ন জয়েনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

আখি বেগম ওই গ্রামের মামুন  মিয়ার  স্ত্রী ও সাঘাটা  উপজেলার সাতালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মামুন মিয়া বলেন, রোববার রাতে স্ত্রীসহ ঘুমিয়ে পড়ি। এরই মধ্যে সোমবার ভোরবেলা আখিকে ঘরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করা হয়। পরবর্তী বাড়ির রান্না ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

সাদুল্লাপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে আখি বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

প্রকাশের সময়: ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩