বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধায় আলোচনা ও দোয়া মাহফিল

ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ আগস্ট) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল হক মোহন, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. শাহীন, দীপক কুমার পাল, শেখ সরদার  আসাদুজ্জামান হাসু, শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অনুৃরূপ কর্মসূচি সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩