শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত  

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায়  হাফিজুর রহমান (৪৬) নামের এক ভ্যানচালক  নিহত হয়েছে। এসময় ভ্যানে থাকা রাব্বী (৮) নামে এক শিশু আহত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট সদর ও পাঁচবিবি  উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকার শুন্য রেখায় এ দূর্ঘটনা ঘটে।  এ ঘটনায়
পুলিশ বাস সহ চালক লিটনকে (৪০) আটক করেছে।
নিহত ভ্যান চালক উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানায়, হাফিজুর তার ভ্যানে যাত্রী নিয়ে জয়পুরহাট সদর থেকে আসার পথে শিমুলতলী নামক স্থানে পৌছিলে দিনাজপুরের  হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক এন্টারপ্রাইজের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হন। ভ্যানের যাত্রী রাব্বি গুরুত্বর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত গোলাম সারওয়ার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় বাস ও বাস চালককে আটক করা হয়েছে।
জনপ্রিয়

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত  

প্রকাশের সময়: ০৭:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩