লালমনিরহাটে ২০০৪ সালে ২১ আগষ্ট গণতন্ত্রের মানসকণ্যা, দেশ রত্ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২১ আগস্ট) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তাফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান ও সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















