শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেনেড হামলার প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সভা

  • খোরশেদ আলম
  • প্রকাশের সময়: ০৯:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ২১

গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ সরকার অন্তর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, লাভলু সরকার, আহসান হাবিব, মিজানুর রহমান, মোস্তফা কামাল, আল মামুন সরকার প্রমুখ।

সভায় বক্তারা ২১ আগস্টে শহীদদের কথা স্মরণ করে বলেন, সেদিন আওয়ামীলীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমারা লড়াই করে যাব। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব, এটাই আমাদের প্রত্যয়। 

স্মরণ সভা শেষে ২০০৪ সালে ২১আগস্টে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জনপ্রিয়

গ্রেনেড হামলার প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সভা

প্রকাশের সময়: ০৯:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩