বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

দিনাজপুরের খানসামা উপজেলায় ভয়াবহ আগুনের লেলিহান শিখায় এক দিনমজুর পরিবারের ৩টি ঘর, ১টি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি  সোমবার দিবাগত রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মৃত আক্তার আলীর ছেলে মো. ফারুক হোসেনের বাড়িতে ঘটেছে।
অগ্নিকান্ডে ক্ষতির স্বীকার ফারুক বলেন, আগুনে আমার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি।
আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে? আল্লাহই ভাল জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগুনে তার ৩টি ঘর, ১টি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে রওনা দেই। কিন্তু আমরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার কোনো কিছুই নেই। আগুনে ওই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাকে

অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

প্রকাশের সময়: ০৫:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩