বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ব্যাগের ভেতর নেশার ইনজেকশন, যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পরিবহন তল্লাশি করে স্কুল ব্যাগের ভেতর থেকে নেশা জাতিয় ১২শ পিস বুপ্রেনোফিন ইনজেকশন জব্দ করেছে পুলিশ। এসময়  সোহেল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। গ্রেফতারকৃত সোহেল মিয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর সরকার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

ওসি শামসুল আলম শাহ বলেন, আজ সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী তল্লাশি করা হয়। এসময় সিটে থাকা সোহেল মিয়ার স্কুল ব্যাগের ভেতর থেকে ১২শ পিস বুপ্রেনোফিন ইনজেকশন জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকাশের সময়: ০৯:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩