গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সতমল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ভেড়া ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় উপজেলাপর রসুলপুর ইউনিয়নের ৪ টি পরিবারে মাঝে ২ টি করে ভেড়া, পশুখাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোছা. সুমনা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহেল কাফী প্রমূখ।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















