বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নাশকতার আশঙ্কায় গ্রেফতার ৬

লালমনিরহাটে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ৬ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার(২৩ আগস্ট) ভোরে বন্ধ আলোরুপা সিনেমা হলের প্রাচীরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার বলিরাম সোনাতলা বড়বাড়ীর এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), বড় বাসুরীয়া বড়বাড়ীর আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মিলন(২০), একই এলাকার ছকিয়তের ছেলে রাকিব হাসান (১৭), আদিতমারী উপজেলার পশ্চিম দৈলজোড় চান্দের বাজারের মৃত- অলি মামুদের পুত্র আজিম উদ্দিন (৫৮), আদিতমারী উত্তর পাড়ার আব্দুল হামিদের ছেলে আবু তাহের(৪০), একই এলাকার আব্দুল গফুরের ছেলে মমিনুল ইসলাম (৩৮)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ  ওমর ফারুক জানান, আমরা গোপন সংবাদমাধ্যম জানতে পারি লালমনিরহাটের পৌর এলাকার আলোরুপা মোড়ের বন্ধ আলোরুপা সিনেমার প্রাচীনের ভিতর জামাতের কিছু নেতাকর্মী নাশকতা সৃষ্টি করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপন বৈঠক করার জন্য জমায়েত হয়েছে। পরে বন্ধ আলোরুপা সিনেমা হলের ভিতরে অভিযান চালিয়ে জামাতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের সদর থানায় নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাটে নাশকতার আশঙ্কায় গ্রেফতার ৬

প্রকাশের সময়: ০৬:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩