সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব ইসলাম (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌঁছিলে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক চাপা দেয়। এসময় ট্রাফিক পুলিশ বিপ্লব ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

জনপ্রিয়

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশের সময়: ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩