দিনাজপুরের চিরিরবন্দরে নিজ শয়নকক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রতনা খাতুন (২৩) নামে এক কিশোরী আত্নহত্যা করেছে। এ আত্নহত্যার ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের বারোঘড়িপাড়ায় ঘটেছে। নিহত রতনা খাতুন ওইপাড়ার মৃত আব্দুল জব্বারের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই সময় বাড়ির লোকজন পাশের বাড়ির জনৈক এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। বাড়িতে কেহ না থাকার সুযোগে রতনা নিজ শয়নকক্ষের আড়ার সাথে পড়নের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতে ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কমল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















