বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবলের জানাজা  

গাইবান্ধা শহরে ট্রাকের ধাক্কায় নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল বিপ্লব প্রামানিকের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে গাইবান্ধা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই নামাজ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার কামাল হোসেনসহ পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গাইবান্ধা শহরের বড় মসজিদের নিকট সুন্দরগঞ্জ মোড়ে সকাল সোয়া ৬ টার দিকে দায়িত্ব পালনকালে বালাসি ঘাটের দিক থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে বিপ্লবকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামে। এ গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

প্রকাশের সময়: ০৫:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩