সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে হাবিবা খাতুন (৯) নামে এক দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের তেলিপাড়ায় ঘটেছে। নিহত হাবিবা ওই গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক চৌধুরী জানান, কয়েকজন শিশুসহ হাবিবা পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় হাবিবা হঠাৎ পুকুরে নিখোঁজ হয়ে যায়। এসময় অন্যান্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সে সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন এবং পানিতে ডুবে মৃত্যুরোধে সতর্কতা অবলম্বন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসানে নির্দেশনায় দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হাসান শোক সন্তপ্ত পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।
জনপ্রিয়

খানসামায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩