বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে চায়ের দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিষপুকুর নতুন বাজারে একটি চায়ের দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগির অভিযোগ।

এ ব্যাপারে শুক্রবার (২৫ আগস্ট)  গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন আজম মিয়া নামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি।

ওই অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আজম মিয়া বাড়ির পাশের বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান ও হোটেল ব্যবসা করে আসছিলেন। এদিকে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মহসিন আলীর ছেলে রেজাউল করিম ও আনোয়ার হোসেন প্রায়ই আজম মিয়ার পরিবারকে খুন-যখমসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই একপর্যায়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে রেজাউল করিম ও আনোয়ার হোসেন তার দলবলের হাতে লাঠি, লোহার রড, ধারালো ছোড়া নিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। এসময় আজম মিয়াকে হত্যার চেষ্টা চালালে তিনি পালিয়ে প্রাণ রক্ষা করে। এতে হামলাকারীরা আজম মিয়ার চায়ের দোকান ও হোটেল ভাঙচুর, ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ ও টিভি লুটপাট করে নিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত আজম মিয়া বলেন, ওইসব হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় আমার দোকানে হামলা করেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামল ক্ষতি হয়। এ নিয়ে ৯ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছি। এর সুষ্ঠু বিচার দাবি করছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রকাশের সময়: ০৫:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩