সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তিতে সম-অধিকারের দাবি মহিলা ফোরামের

সম্পত্তিতে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নামের একটি সংগঠন।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে বাসদ মার্কসবাদী জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ইরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম, বন্যা আকতার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা নেতা জিহানুল হক জোহা প্রমুখ।

বক্তারা বলেন, জীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার, ঘরে-বাইরে নারী-শিশু নির্যাতন বন্ধ, সমকাজে সম-মজুরি এবং সম্পত্তিতে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে।

জনপ্রিয়

সম্পত্তিতে সম-অধিকারের দাবি মহিলা ফোরামের

প্রকাশের সময়: ০৪:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩