বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় ১৬৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব। এসময়  মোকছেদুর রহমান ইমন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মোকছেদুর রহমান ইমন উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গিদারী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়। সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

প্রকাশের সময়: ১২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩