পাবনায় ৮ বোতল বিদেশী মদ সহ আমিন উদ্দিন শেখ (৩৫) নামক একজনকে গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ।
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার(২৭-৮-২৩) আমিনপুর থানার চরগৌবিন্দপুর বাজারস্থ আমিন কোচ কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে
এক অভিযান চালিয়ে দুলাই চৌধুরী পাড়া এলাকা থেকে কাজেম উদ্দিনের ছেলে আমিন উদ্দিন শেখ (৩৫)কে ০৮(আট) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আমিনপুর থানার মামলা নং-২২ তারিখ ২৭/০৮/২০২৩ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) এর সারনি ২৪(ক) ধারায় মামলা রজু করা হয়েছে।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















