জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি এসএম আহসান হাবিব স্বাধীন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সহ-সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক।
সাদুল্লাপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি তাজবীর আলম সজিব বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক নুরুল হক বকসী রাজা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এশরাফুল কবির আরিফ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন নান্নু, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মহসিন আলী, যুগ্ন আহবায়ক আশরাফ আলী প্রমুখ।
এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খোরশেদ আলম 



















