পীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিয়ন পর্যায়ে লাইভলিহুড প্রকল্পের আওতায় সফল ২২৯ টি ইউপিজি উপকারভোগী পরিবারদের নিয়ে একযোগে পীরগঞ্জ সদর ইউনিয়ন, পীরগঞ্জ পৌরসভা, চতরা ইউনিয়ন, বড়আলমপুর ইউনিয়ন এবং টুকুরিয়া ইউনিয়নে কিশোরগাড়ী চৌরাস্তার মোড়, চতরা গারোপাড়া মিশন স্কুল (প্রাথমিক বিদ্যালয়) এবং বড়আলমপুর প্রাইমারী স্কুল মাঠে দিনব্যাপী উন্নয়ন, পরিবর্তন ও সফলতার সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব-মোঃ ইকবাল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আব্বাস আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জনাব-মোঃ সামসুজ্জোহা সরকার, প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ বিদ্যালয় জনাব সৈয়দ মশিউর রহমান; ইউপি চেয়ারম্যান-চতরা ইউনিয়ন এনামুল হক শাহিন; প্যানেল চেয়ারম্যান-চতরা ইউনিয়ন খায়রুজ্জামান খোকন; প্রধান শিক্ষক, গারোপাড়া মিশন স্কুল সিস্টার আইরিন সুরিন; বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান সেলিম, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, প্রধান শিক্ষক বড় আলমপুর উচ্চ বিদ্যালয় মকবুল হোসেন পাইকার, প্রধান শিক্ষক বড় আলমপুর প্রাইমারী বিদ্যালয় বকুল হোসেন ছাড়াও পীরগঞ্জ পিএফএ, চতরা পিএফএ, বড় আলমপুর পিএফএ এবং টুকুরিয়া পিএফএ এর মোট ৩৮ জন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিগণ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডায়মন্ড জেস্পার ঘাগ্রা-এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-পীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ইউপিজি পরিবারগুলো সার্বিক উন্নয়নের চিত্র স্বচক্ষ্যে দেখেন, তাদের উন্নয়নের গল্প শুনেন যা অত্যন্ত প্রশংসনীয়, এখানে জানা যায় যে একজন উপকারভোগী প্রকল্প থেকে একটি বকনা গরু নিয়ে পরবর্তীতে সেটিতে ৫-৬ টি বাছুর হয়েছে। যার মূল্য ২,৫০,০০০-৩০,০০,০০টাকা। অনেকে এই টাকা দিয়ে তারা জমি বন্ধকী, মাসিক সঞ্চয় , খাদ্য ক্রয়, শিশুদের উপকরণ ও পোশাক ক্রয়ে ব্যবহার করছেন। বিকল্প আয় ও পরিবারের পুষ্টির চাহিদা পূরুনের লক্ষ্যে বাড়ীর উঠানে শাক সবজি চাষ ও বাড়িতে হাঁস মুরগি চাষের মাধ্যমে আয় বৃদ্ধি যা নারী ক্ষমতায়নে ভূমিকা রাখেেছ। অত্র সমাবেশের অনুষ্ঠানের সঞ্চালনায় কৃষিবিদ আমজাদ হোসেন-প্রোগ্রাম অফিসার, গেøারিয়া রোজরিও এবং আব্রাহাম হাসদা। এছাড়াও ফিল্ড প্রোগ্রাম কুয়ালিটি স্পেসিয়ালিস্ট মুহম্মদ সোহরাব হোসেন; স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশান অফিসার- রিপন এস গমেজ, এপি ফাইন্যান্স অফিসার- লুইজিনা সরদার; স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার র্মাশিয়া রগার এবং পিএফএ ভিত্তিক সহায়তাকারীগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন। অনুষ্ঠানের সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় শত পরিবার স্বাবলম্বী
-
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) - প্রকাশের সময়: ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- ২৫
জনপ্রিয়




















