“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী আলোচনা সভা।
বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) সকাল ১০ টায় বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে, জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাটের আয়োজনে, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মতিয়ার রহমান জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজির উল্লাহ প্রমুখ।
এ সময় লালমনিরহাট বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম মিনাসহ শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট মাদকের বিভিন্ন বিষয় নিয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ শেষে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















