বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ আছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী বাইপাশ ষ্টেশন থেকে অজ্ঞাত লাশটি হাসপাতালে আনা হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা জানান, আলমগীর নামে একজন অটোবাইক চালক তার অটোতে লাশটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মৃত ছিলেন।
অটোবাইক চালক আলমগীর জানান, আমি ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে অটোবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় দেখতে পাই অজ্ঞাত অসুস্থ্য এক ব্যক্তিকে কয়েকজন মিলে মাথায় পানি দিচ্ছেন।
এসময় বাইপাস এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং স্থানীয় লোকজন আমার অটোতে অসুস্থ্য ব্যক্তিতে তুলে দিয়ে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসতে বলে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে।

পাবনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩