বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস ছালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ার হোসেন সুজন, কামারপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানে অন্যান্য ইউনিয়নের ন্যায় কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশাল র্যালি নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়া প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীও অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















