হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা চকবাজারে অগ্নি কান্ডে কয়েক টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । শুক্রবার (০১সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আন্দিউড়া চকবাজারের কীটনাশক ব্যবসায়ী নন্দন স্টোরের মালিক নন্দন দেবের দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষতি হয়।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব।সব আগুনে পুড়ে গেছে।এখন সার,বিষ ও কীটনাশক বিক্রির সিজন।আমি গতকালও কয়েক লাখ টাকা মাল ক্রয় করেছি।
স্থানীয়রা জানান এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্য রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। চকবাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন আগুন লেগেছে আমি শুনছি আমি নামাজে ছিলাম পরে গিয়ে দেখছি কিভাবে আগুন লাগছে আমি বলতে পারি না। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনদোষ মল্লিক বলেন, আগুন লাগছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টা ইউনিট দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
ইয়াছিন তন্ময়, জাগো২৪,নেট, মাধবপুর (হবিগঞ্জ) 



















