গাইবান্ধা জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের বাধায় সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দলটির অভিযোগ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে এ ঘটনা ঘটে।
এসময় জেলা বিএনপির কার্যালয় থেকে ২ জন ও পৌর গোরস্তান মোড় থেকে ১ কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এছাড়া গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু , সদস্য সচিব খন্দকার আলামিন, সামিউল ইসলাম, রিদয় মিয়া আহত হয়েছেন।
এ ব্যাপারে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতি গোপের কাছে সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি কোন মন্তব্য দেয়নি।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















