গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় ২ মাদক কারবারি ও ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের রঞ্জিত কান্ত (৪৮), শাহাবাজ গ্রামের রফিকুল ইসলাম (৫১), ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী গ্রামের হাসান আলী (৪৮), শের আলী (৫৫), মোস্তফা মিয়া (২৫), জাকির হোসেন (২৭), শাহজামাল মিয়া (৩৪) ও লাল মিয়া (৪৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার কাসেমের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রঞ্জিত কান্ত ও রফিকুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া উদাখালী ইউপির সিংড়িয়া ওয়াপদা বাধ থেকে জুয়া খেলার অপরাধে অপর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মোখলেছুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















