বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকানের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাটের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ১০ দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

শনিবার (২ সেপ্টম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত প্রায় ২ টার দিকে এই অগ্নিকাণ্ড পৌর এলাকার চালবাজার ও কাপড় পট্টিতে ঘটে। মূহুর্তে আগুন চালবাজার, লোহাপট্টি, কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত ব্যবসায়িদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গভীর রাতে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০ টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রকাশের সময়: ১২:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩