গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথম থেকে ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের স্লোগান ছিলো- প্রিয় ক্যাম্পাসে আরও একবার ফিরে আসা।
শনিবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠানটি উপলক্ষে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর ইনষ্টিটিউটটির অধ্যক্ষ কৃষিবিদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, ইনস্টিটিউটের রেগুলার প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ও ষষ্ঠ ব্যাচের আলাল, শহিন শানু, সুজন, আলগীর, রজু,মাসুন, রেজা, মাহাবুর, রিজু, মনির, সেলিম প্রমুখ।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















