বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে তিনটি বিলের পানি নিষ্কাশন দাবিতে মানববন্ধন

পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভেকিরবিল,বামনির বিল ও ভেলামারির বিলের পানি নিষ্কাশন করে ফসল রক্ষার দাবিতে কৃষকরা মানববন্ধন করে। গতকাল ২রা সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার সময় উক্ত ইউনিয়ন এর একতা বাজারে এর মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে একটু বৃষ্টি হলে উক্ত বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় এক হাজার একর ফসলি জমির ধান পানির নিচে তলিয়ে গেছে । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানায় এক সরকারি দলের প্রভাবশালি নেতা পানির গতিপথে মাছ চাষ কেউবা স্থাপনা নির্মান ও কালভার্ট বন্ধ করে দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে এ বিষয়ে পাঁচগাছি গ্রামের কৃষক মৃত্যু গিয়াসউদ্দিন এর পুত্র জয়নাল আবেদীন মৃত্যু হেসকার আলির পুত্র আঙ্গুর মিয়া, রকিব উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, বারি মন্ডলের পুত্র শরিফুল ইসলাম ডিটু, মৃত্যু আব্বাস আলির পুত্র সোলাইমান মিয়াসহ একাধিক কৃষক জানায় বিলগুলো থেকে পানির গতিপথ কেউ বাড়িঘর পুকুরপাড় এমনকি সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় ও স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তকি ফয়সাল তালুকদার গিয়েও ফলাফল ছাড়াই শূন্য হাতে ফিরে আসতে বাধ্য হয়েছে, তিনি বলেন এ উক্ত বিলগুলো থেকে পানি নিষ্কাশনের জন্য একটি স্বায়ী সমাধান দরকার এবং আমি এই বিষয়টা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহন করা হবে। সে সময় উপস্থিত অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন এই বিষয়ে কৃষক এবং স্থাপনা তৈরিকৃত ব্যাক্তিদের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন এটি দির্ঘদিনের সমস্যা পানি নিষ্কাশনের জন্য সরকারি বরাদ্দ এসেছিল কিন্তু আমি এই ঝামেলার কারণে কাজটি করতে পারিনি। এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জানায় অবিলম্বে বিলগুলো থেকে পানি নিষ্কাশন করে ফসলি জমি রক্ষা এবং যেগুলো ধান নস্ট হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দাবি করেছেন ।

প্রকাশের সময়: ০৫:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩