বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোষা সাপের কামড়ে সাপুরিয়ার মুত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপ খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রামপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মজিদুল ইসলাম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে। পেশায় একজন সাপুরিয়া ছিলেন।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় ১ যুগ যাবৎ সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধরাবাহিকতায় আজ শনিবার দুপুরে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। এরই মধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রধান বলেন, সাপ খেলা দেখাতে গিয়ে মজিদুল ইসলাম নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

পোষা সাপের কামড়ে সাপুরিয়ার মুত্যু

প্রকাশের সময়: ০৮:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩