লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহল বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমিতে শিক্ষার মান উন্নোয়নের লক্ষ্যে ছাত্র- ছাত্রী ও অভিভাবক নিয়ে অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর ) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমীর আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমীর সভাপতি লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তণ কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান। বক্তব্য রাখেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমীর শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রোটারিয়ান ফেরদৌসী বেগম বিউটি তার বক্তব্যে অভিভাবকদের লক্ষ্য করে বলেন, অভিভাবক ও শিক্ষকের উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধন ও তাদের স্বপ্ন পূরণে সঠিক দিক নির্দেশনা প্রদান। তাই তিনি অভিভাবকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ মন খুলে প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানান। তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক তথ্য অভিভাবকদের মাঝে তুলে ধরেন।
পরিশেষে অত্র অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষান মান আরো তরান্বিত, সমৃদ্ধ করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















