বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌবাচ্চার পানিতে পড়ে ছিল প্রতিবন্ধীর লাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি চৌবাচ্চার পানি থেকে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের পুর্ব পাশে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চার ভেতর থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধী (পাগল) ছিলেন। বেশ কয়েক ধরে গোবিন্দগঞ্জ শহরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তার নাম-পরিচয় জানেনা কেউ। এরই মধ্যে সোমবার সকালের দিকে সোহেল ড্রাইভিংয়ে চৌবাচ্চার পানিতে তার মরদেহ ভাসতে দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত ব্যক্তিটির মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

প্রকাশের সময়: ০১:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩