বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী  আটক

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে  ভারতীয় ২২৮ বোতল ফেয়ারডিলসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (৩ সেপ্টেম্বর ) দিবাগত রাতে  উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের (খুলুপাড়া) আবেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের শাহপাড়ার হাসেন আলীর ছেলে মানিক হোসেন (৩৫) ও খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে মোফাজ্জল হোসেন (৩৪)।

সোমবার( ৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামে র‌্যাব-১৩ এর একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় মহাসড়কে মোটরসাইকেলে নিয়ে দাঁড়িয়ে থাকা তিনজনকে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশি করে ২২৮ বোতল ফেয়ারডিল,মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, তারা ভারত সীমান্ত থেকে সিন্ডিকেটের মাধ্যমে ফেয়ারডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিরামপুর থানায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ও আসামিদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০৯:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩