বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পাবনা সদরের চর আশুতোষপুর আনিস মোড় এলাকায় নদীতে লাফ দিয়ে আর উঠতে না পেরে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার দোগাছি ইউনিয়নের আনিস মোড় ব্রিজ থেকে লাফ দেবার পর এ মৃত্যু ঘটে। নিহত যুবক চর রাধাকান্তপুরের জলিল শেখের নাতি সৌরভ শেখ (২১)। সে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার কাজের সূত্রে পরিবারের সাথে টাঙ্গাইল থাকতেন সৌরভ। সেখানেই করছেন লেখাপড়া। সম্প্রতি বিদেশ যাবেন বলেও এ সংক্রান্ত কাজ চলছে।
এর মধ্যে মাসখানেক হলো বেড়াতে আসেন নানা ও দাদার বাড়ি। বেড়াতে এসে নদীতে পানি দেখে বয়সে ছোট নাইম ও রিগান সহ কয়েকজনের সাথে গোসলের জন্য নদীতে নামেন।
আনিস মোড় এলাকায় উঁচু ব্রিজ থাকায় বর্ষা মৌসুমে সেখান থেকে পানিতে লাফ দিয়ে খেলা করে অনেকেই। তাদের দেখাদেখি সে-ও লাফ দিলে কিছুক্ষণ অতিবাহিত হলেও আর তাকে উঠতে না দেখে হইচই শুরু হয়।
একপর্যায়ে সঙ্গীরা তাকে খুঁজতে পানিতে নেমে খোঁজাখুঁজির পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাইম ও রিগান জানান, নদীতে নামায় বাড়ি থেকে নিষেধ থাকায় সাধারণত আমরা নদীতে কম যাই। কিন্তু সৌরভ ভাই আমাদের কয়েকদিন নদীতে নিয়ে গেছে।
সাঁতার জানলেও আজ ব্রিজ থেকে লাফ দেবার পর অনেকক্ষণ পেরিয়ে গেলেও না উঠায় আমরা চেচামেচি করলে বড়দের মধ্যে অন্যরা নেমে পানির নিচ থেকে তাকে তোলা হয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধুবালা জানান, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রকাশের সময়: ১২:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩