গাইবান্ধার সদর উপজেলার কুপতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে আরমান মিয়া (৪০) নামের এক পরিচ্ছন্নকারীর (সুইপার) মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুপতলা স্কুলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া গাইবান্ধা শহরে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, ওইসময় আরমান মিয়া কুপতলা স্কুলের বাজার পাশে জোহা মিয়ার বাড়ির টয়লেট পরিস্কার করছিলেন। এরই মধ্যে তিনি সেপটিক ট্যাংকে পড়ে যান। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খরব দেয়। পরে একদল উদ্ধারকর্মী এসে বিকেলের দিকে আরমানের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসদু রানা বলেন, ফায়ার সার্ভিস দলের সহায়তায় ওই সেপটিক ট্যাংক থেকে আরমান নামের এক পরিচ্ছন্নকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















