রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবিন্দ্র নাথ (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার বোনারপাড়ার তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।

নিহত রবিন্দ্র নাথ বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপিন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় একজন মৎস‍্যজীবি।

স্বজনরা জানায়, রবিন্দ্র নাথ দীর্ঘদিন ধরে বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে স্থানীয় তেলিয়ান বিলে মাছ ধরতে যায়। এসময় মেঘাচ্ছন্ন আকাশের বজ্রপাতে তিনি নিহত হয়।

এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সংরক্ষিত আসনের সদস্য কমেলা বেগম বলেন, ওই স্থানে বজ্রপাতে রবিন্দ্র নাথ নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকা দরকার।

জনপ্রিয়

দুই সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে সাদুল্লাপুর প্রেসক্লাবে সভা; এসিল্যান্ডের অপসারণ দাবি

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশের সময়: ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩