মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীর পা ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আল আমিন মিয়া (৯) নামের এক শিক্ষার্থীকে আঁছাড় দিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থীর বাবা নুরুন্নবী মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনাটি নিরসনে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠান চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, গত ৪ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও রায়তী নড়াইল গ্রামের ভ্যানচালক গোলাম কাদের মিয়া ছেলে আল আমিন মিয়া সঙ্গে একই শ্রেণির নুসরাত খাতুনের খেলাধূলা করার সময় ঝামেলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নুসরাতের বাবা নুরুন্নবী মিয়া স্কুলে এসে আল আমিন মিয়াকে টেনে হেঁচড়ে মারধর করে এবং গলা ধরে বারান্দায় পাকা মেঝেতে আঁছাড় দেয়। এতে ওই শিশুর ডান পায়ের হাঁটু ভেঙে যায়। শিশুটির আত্মচিৎকারে নুরুন্নবী মিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সৃষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেছে এলাকাবাসী।

এ তথ্য নিশ্চিত করে আহত শিক্ষার্থীর পিতা গোলাম কাদের মিয়া বলেন, এ ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। আমার ছেলেটির পায়ের অবস্থা খারাপের দিকে। এর সঠিক বিচার দাবি করছি।

রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সরকার শামীম জানান, ওই ঘটনাটি নিরসনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে স্কুলে বসা হয়েছিলো। ব্যাপারটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রকাশের সময়: ০৩:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩