মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ সন্তানকে বাবার হাতে তুলে দিলো পুলিশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মতিন বাজার কওমী মাদরাসার সামন থেকে সোলায়মান সরকার শিপন (১৩) নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুকে উদ্ধার করে তার বাবা রুবেল সরকার বাবুর হাতে তুলে দেয়।

বৃহম্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ  থানা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে সোলায়মান সরকার শিপনকে তার বাবার কাছে হস্তান্তর করে।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গত ৩ সেপ্টেম্বর তারিখে স্থানীয় মতিন বাজার কওমী মাদরাসার সামন থেকে সোলায়মান সরকার শিপন নিখোঁজ হয়। এরপর শিশুটির মা শেফালী বেগম থানায় একটি জিডি করেন। পরবর্তীতে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মামুন হক তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৬ সেপ্টেম্বর) নাটোর রেলস্টেশন এলাকা থেকে শিপনকে উদ্ধার করেন। সম্পূর্ণ সুস্থ্য অবস্থায় ভিকটিমকে তার পিতা রুবেল সরকার বাবুর জিম্মায় প্রদান করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকাশের সময়: ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩