বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ধানের জমি থেকে লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা এলাকায় ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পালশা শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি একই উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, তাইজুল  প্রায় ১৪ বছর যাবত উপজেলার পালশা গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বুধবার দিবাগত ভোর রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছিলেন। সকাল ৬টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে জমির মালিক ধান ক্ষেত দেখতে যায়। এ সময় তিনি তার জমিতে একটি  লাশ দেখতে পেয়ে  লোকজনকে খবর দেয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে  লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমটেম রিপোর্ট হাতে পেলে সবকিছু জানা যাবে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঘোড়াঘাটে ধানের জমি থেকে লাশ উদ্ধার

প্রকাশের সময়: ১০:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩